1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পটিয়ায় বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের “মনের ইচ্ছে পূরণ” অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৫৪ পঠিত

মোঃ কায়সার (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে চড়ে “মনের ইচ্ছে পূরণ” ক্বেরাত ও গজল প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২ মে (শুক্রবার) বিকালে নাহার পার্ক এন্ড রিসোর্ট হল রুমে মনোরম পরিবেশে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন খলিফা-এ-দরবারে ফারুকী ইংল্যান্ড ও চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহা. মোজাহেরুল কাদের (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন ইফাজ কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মুহা. জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রামের মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল নুর, নাহার পার্ক এন্ড রিসোর্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, আশফাক কসমেটিক এন্ড সেন্টারের পরিচালক ও ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি ইমাম উদ্দিন আশফাক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইব্রাহীম সহ বিভিন্ন মাদ্রাসার আলেম- ওলামা, হাফেজ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক, এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতা এ গ্রুপ ও বি গ্রুপ ভাগকরে বিচারকের নাম্বারের মাধ্যমে ১ম, ২য়, ও ৩য় জনকে পুরস্কার, ক্রেস্ট, পার্কে ফ্রিতে ঘুরাঘুরি খাওয়া-দাওয়া সর্বমোট ১২ জনকে নগদ ৫”শ টাকাসহ প্রতিজনকে এক সেট পাঞ্জাবি পায়জামা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট