1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড

  • সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

পটিয়ায় মাকে মারধরের অভিযোগে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাকে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাকে ৬০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পটিয়া থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, ২৫ আগষ্ট সন্ধ্যায় মাদকাসক্ত পুত্র কর্তৃক মাকে মারধরের অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আখতার হোছাইন সঙ্গীয় ফোর্সসহ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার নুরুল ইসলাম পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার মৃত সামশুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়।

শুনানি শেষে মোবাইল কোর্ট তাকে ৬০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট