1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা।

  • সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক, পটিয়াঃ

পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পটিয়া ষ্টেশন রোড ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম (৫৭)সওদাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থানীয়ভাবে একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে বাহুলী-গোবিন্দার খীল সংযোগ সড়কে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রতিবেশী ইব্রাহীম প্রকাশ বেহলাসের ছেলেদের সঙ্গে বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল, এস্কানদার সুজন, আবু তাহেরসহ কয়েকজন দেশীয় অস্ত্র, বিশেষ করে হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।
নিহতের জামাতা হাবিবুল্লাহ আদনাব অভিযোগ করে বলেন, “আমার শ্বশুরের কোনো অপরাধ ছিল না। জায়গা দখলের চেষ্টা ঠেকাতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে নিহতের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় আগে একটি হত্যা-চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং অজ্ঞাত আসামিদেরও শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট