1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা।

  • সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৮০ পঠিত

 

আলমগীর আলম , পটিয়া।

পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে আমজুরহাট এবাদতখানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা ট্রাকটি একটি ঈগল পরিবহনের বাসকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় ট্রাকটি সড়ক ছেড়ে পাশে খাদে পড়ে যায়।
তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।
ট্রাকটি খাদে পড়ে থাকায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পথচারী আনিসুর রহমান জানান, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের আরও সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট