1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী। বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন।

  • সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া উপজেলার ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের অন্যতম ভরসা শ্রীমাই খালের ওপর নির্মিত স্থানীয় উদ্যোগে তৈরি কাঠের সেতুটি কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে।
ফলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বিশেষ করে ভাটিখাইন ইউনিয়নের ঐতিহ্যবাহী ঠেগরপুনী গ্রাম, শতবর্ষের ইতিহাসবাহী ঠেগরপুনী মন্দির, ১ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের বৃহৎ বড়ুয়া পাড়ার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমাই খালের ওপর এটিই ছিল ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র সেতু।
অতীতে একটি কাঠের সেতু থাকলেও ব্লকের উন্নয়নকাজের সময় সেটি ভেঙে ফেলা হয়।
পরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে আবারও একটি কাঠের সেতু নির্মাণ করেন।
কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সেই সেতুটিও ভেঙে যায়।
সেতু ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।
এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে এবং জরুরি প্রয়োজনে চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে একমাত্র সেতুটি নির্মাণে দাবি জানিয়েছেন।
পাশাপাশি একই এলাকায় পটিয়া বাইপাস সংলগ্ন ভাটিখাইন হযরত মির্জা আলী লেদু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার সামনে থাকা একটি বিদ্যুৎ খুঁটি রাস্তার উপর মারাত্মকভাবে হেলে পড়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে জানান স্থানীয় বাসিন্দা সরওয়ার হোসাইন তিনি আরও বলেন এতে মাদ্রাসার শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলকারী সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন।
চাকরিজীবি পলাশ বড়ুয়া অ্যাপলো বলেন, “শ্রীমাই খালের ওপর ভেঙে যাওয়া সেতুটি আমাদের এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল।
সেতু না থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ভোগে পড়েছেন।
পাশাপাশি মাদ্রাসার সামনে বিদ্যুৎ খুঁটিটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন বন্যায় ক্ষতি হওয়া ভাটিখাইন ঠেগরপুনীতে সেতু নির্মান করতে এলকাবাসী দাবি জানিয়েছেন বিষয়টি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয়কে অবগত করেছি পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ গ্রহণ করবো।তাছাড়া বন্যায় বিভিন্ন এলকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে সরকারের পক্ষ হতে ত্রান সামগ্রী ঢেউটিন বিতরন করা হয়েছে।
এলাকাবাসী এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নিকট সেতুটি পুনর্নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট