1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী। বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ।

পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী।

  • সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকাসহ বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বাহুলীর শ্রীমাই ব্রিজ সংলগ্ন এলাকা, বাহুলী নতুন রাস্তার মাথা রেলক্রসিং, মাজার গেইট পটিয়া বাইপাস, রেলক্রসিংসহ আশপাশের বিভিন্ন স্থানে প্রায়ই ছিনতাই কিশোর গ্যাং এর অধিপত্যে ও অপরাধমূলক ঘটনা ঘটছে এমন কি কিছুদিন পূর্বে ছিনতাই কারী ও কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছিল।
বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় চলাচল করতে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন।
আশেপাশে পটিয়া বিসিক শিল্প নগরীর গার্মেস ফ্যাক্টরী হওয়ায় নারী ও এলাকার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজী আতাউর রহমান (মাসুদ) বলেন,
“দিন দিন অপরাধের মাত্রা বেড়েই চলেছে।
আমরা এলাকার
মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছি।
অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ও পৌরসভার প্রসাশক বরাবরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্প্রতি স্বারকলিপি ও প্রদান করা হয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা কে.এম. সোহরাব হোসেন (রাসেল) বলেন,
“অধিকাংশ অপরাধীর পরিচয় স্থানীয়দের কাছে জানা থাকলেও ভয় ও বিভিন্ন কারণে কেউ মুখ খুলতে সাহস পান না।
এই নীরবতার সুযোগেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি ছিনতাইয়ের শিকার হওয়া কাজী আহমদ উল্লাহ (সাজু) বলেন,
“আমি নিজেই ছিনতাইয়ের শিকার হয়েছি এলাকার লোকজন দ্রুত এসে আমাকে বাঁচিয়েছেন
এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন প্রশাসনের টহল ও কঠোর ব্যবস্থা ছাড়া এ পরিস্থিতির পরিবর্তন হবে না।
এলাকাবাসীর ভাষ্য, অপরাধীদের প্রশ্রয় দেওয়া হলে ভবিষ্যতে তারা আরও সংঘবদ্ধ হয়ে সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে।
তাই অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান তারা।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,
“পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পটিয়ায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
কেউ যদি অপরাধ সম্পর্কে তথ্য দেন বা লিখিত অভিযোগ করেন, তাহলে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।”
এদিকে, এলাকার সচেতন নাগরিকরা ছিনতাই, চুরি, নারীর শ্লীলতাহানি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট