
পটিয়া প্রতিনিধি।
পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্নদত্ত সড়ক বর্তমানে এলাকাবাসীর জন্য দুর্ভোগের আরেক নামে পরিণত হয়েছে।
সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ।
সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে
স্থানীয়দের অভিযোগ রাস্তার দু-পাশে কোন নালা না থাকায় রাস্তার উপরেই পানি এবং কাদা জমে যায় দীর্ঘ সময় সড়কটি এভাবে পড়ে থাকলে সংশ্লিষ্ট পৌর কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি ফলে দিন দিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকার বাসিন্দা শওকত আকবর মুন্না বলেন প্রতিদিন রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সময় প্রায় দুর্ঘটনার শিকার হয় পথচারীদের হাঁটতে বাঁধার সৃষ্টি হলেও পৌর কতৃপক্ষের নজরে আসেনি সড়কটি অবিলম্বে এলাকাবাসীর এ সমস্যার সমাধানে পৌরসভার হস্তক্ষেপ কামনা করছি।
জামাল উদ্দিন জানান সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রসূতি মা, অসুস্থ রোগী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।
জরুরি মুহূর্তে হাসপাতালে রোগী বা প্রসূতি নারীকে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অনেক রিকশাচালক সড়কের বেহাল অবস্থার কারণে এ এলাকায় যেতে চান না।
কেউ গেলেও স্বাভাবিক ২০ টাকার ভাড়ার পরিবর্তে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন।
পটিয়া পৌরসভার প্রসাশক ফারহানুর রহমান বলেন এ সড়কটির নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারকে যথা সময়ে কাজ শেষ করার জন্য বলা হয়েছে সড়কটির চলমান কাজ দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝার উপায় থাকে না।
ফলে ছোটখাটো দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটছে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হক দ্রুত সড়কের উন্নয়ন জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে তিনি পটিয়ার প্রধান জনপ্রতিনিধি, সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের সদয় দৃষ্টি ও সহযোগিতা প্রত্যাশা করে দ্রুত সড়কটির সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply