1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পরীক্ষার্থীদের নিরাপদ রাখতে বোয়ালখালীতে ডেঙ্গুবিরোধী অভিযান

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৮২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বর্ষা মৌসুম শুরু ও আসন্ন এইচএসসি পরীক্ষা সামনে রেখে ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রামের বোয়ালখালীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌরসভা। বুধবার (২৫ জুন) সকাল থেকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, কানুনগো পাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজ ও কধুরখীল জলিল-আম্বিয়া কলেজসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয়।

অভিযানে অংশ নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ, কলেজের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা।

পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, “আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটা নিশ্চিত করতেই ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান। শুধু পৌরসভা নয়, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু মশার প্রজনন স্থল ধ্বংস করতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। তিন দিনের বেশি কোনো পাত্রে বা স্থানে পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, চৌবাচ্চা, ড্রাম, বালতি বা ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট