1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা

পাঁচলাইশে গৃহবধূর আত্মহত্যা, শাশুড়িকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস

  • সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৯ পঠিত

চট্টগ্রামে নগরীর পাঁচলাইশে পঁচিশ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। যৌতুকের দাবিতে নির্যাতনে এ গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
ওসি বলেন, ‘এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’
নিহত গৃহবধূর ভাই শাহ মোজাম্মেল হক টুটুল বলেন, ‘এ ঘটনায় আমার বোনের স্বামীকে প্রধান অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
জানা যায়, নিহতের স্বামী মোহাম্মদ মারুফ একজন আইনজীবী। ২০২০ সালে পারিবারিক ভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়।
আত্মহত্যার আগের দিন নিহত গৃহবধূ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেন, ‘আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুরি। উনি আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করতেছে এটা করার জন্য।’
সিএমপি উত্তর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান জানান, ‘এ ঘটনায় থানার ওসিকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট