1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিজিবির হাতে বিএনপি নেতা আটক

  • সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৩৫ পঠিত

এম,আনিসুর রহমান

কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে মাদক পাচারকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা নুর মোহাম্মদ বিজিবির হাতে আটক হয়েছেন। শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম বলেন, মেরিন ড্রাইভ দিয়ে মাদক পাচার হচ্ছে সংবাদ পেয়ে শনিবার সকালের তল্লাশি শুরু করে বিজিবি। এক পর্যায়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবির সদস্যরা থামান। এসময় আরোহী নূর মোহাম্মদকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর মোহাম্মদ তার পায়ুপথে ইয়াবা রয়েছে বলে জানায়।
পরে তার পায়ুপথ থেকে দুটি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে বের করা ইয়াবা গুনে দুই হাজার পিস পাওয়া যায়। নুর মোহাম্মদ আরও স্বীকার করেছে, উক্ত ইয়াবা টেকনাফ থেকে কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল জসিম আরও বলেন, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে নূর মোহাম্মদকে মৌখিক ভাবে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তিনি দায়িত্বপালন করে আসছিলেন। শনিবার তিনি মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বহিষ্কার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট