1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫৫২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পিরোজপুরে পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখা।

এ উপলক্ষে সি অফিস এলাকায় একটি র‌্যালী সদর উপজেলার সামনে থেকে বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে শহরের পুরাতন ডিসি অফিস ভবন মিলনায়াতনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এ কর্মসূচি শুভ সূচনা করা হয়।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পিরোজপুর পৌর শাখার সভাপতি মো. জহিরুল হক টিটু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিকদার চাঁন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ হাসান মামুন, শান্তানু সাহা ও আমিনুল ইসলাম, জসিম হাওলাদার রায়হান, রাসেল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল শেখ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ,সাংগঠনিক সম্পাদক তানভীর তালুকদার,প্রচার সম্পাদক মুমিনুল ইসলাম রাজা,সদস্য কামাল হোসেন ও মো. জুয়েল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা ফারুক আবদুল্লাহ।

এ সময় বক্তারা বলেন, রাজনীতিতে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল, বঙ্গবন্ধুর এই দলকে কেউ কখনোই নিশ্চিহৃ করতে পারবে না, যতদিন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সুসংগঠিত থাকবে। সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর আর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুটি স্বপ্নকে বাস্তবায়নে আগামী দিনগুলোতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি পদক্ষেপে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধে পিরোজপুর স্বেচ্ছাসেবক লীগকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। সকলকে মাদক থেকে দুরে থাকার জন্য আহ্বান জানান।

তারা বক্তৃতায় বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যে উন্নয়ন কার্যক্রম চলছে নেতাকর্মীরা এ উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌঁছে দিবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট