1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল উপশাখার শুভ উদ্বোধন

  • সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৬ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

পূবালী ব্যাংক পিএলসি’র ২৫৫ তম উপশাখার উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক এলাকা চাম্বলে এই উপশাখার যাত্রা শুরু হয়।

নতুন উপশাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ শাহেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ আতিকুর রহমান ও মোঃ শাহাদাত হোসাইন। পূবালী ব্যাংক পিএলসি বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি চাম্বন উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিদুয়ান করিম।

বক্তব্য রাখেন, মোহাম্মদ সাবের হুসাইন, আলহাজ্ব মোহাম্মদ মুজিবুল হোসাইন টিপু, মোঃ জোনায়েদ শিকদার, কামরুল হাসান, আনোয়ারুল ইসলাম, মাস্টার আবু সিদ্দিক, হাসান আহমেদ, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী, মো:ইউসুফ খান:সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরে অতিথিরা পিতা কেটে ‌ ও বেলুন উড়িয়ে নতুন উপশাখা এবং সিআরএম বুথের উদ্বোধন করেন।

১৯৫৯ সালে চট্টগ্রামের কয়েকজন দূরদর্শী উদ্যোক্তা মিলে শুরু করেন ইস্টান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । যার স্বাধীনতা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় পূবালী ব্যাংক লিমিটেড এবং বর্তমানে পূবালী ব্যাংক পি এল সি নামে ব্যবসা পরিচালনা করছে। ৮ শ এর কাছাকাছি শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি। বাঁশখালীতে ১৯৭৩ সালে পূবালী ব্যাংক তাদের শাখা স্থাপন করে। অতিথিরা উক্ত ব্যাংকের উত্তর উত্তর সফলতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট