
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী ও পূর্ব জ্যৈষ্ঠপুরা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. আজিমুল কদরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জ্যৈষ্ঠপুরা গোলাককানুন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। এ সময় দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, বিএনপি নেতা এমদাদ আনছারী, বাবর আলী, আজিম মহল, সালাউদ্দিন, মোহাম্মদ হাসেম হেলালী, নিপুল সেন, শেখ কামাল, মো. আজগর, জালাল উদ্দীন, আরিফ, সঞ্জু বড়ুয়া, রিয়াদ, জাহেদ হোসেন, সাকিব, অর্ণব বড়ুয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রবাসীদের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
Leave a Reply