
এম এম আবু বকর হারুন
ভারী বর্ষণে সৃষ্ট বন্যা,বৈরী আবহাওয়ার কারণে পানিবন্দি ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল বিতরন করেছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন । ১৪জুলাই (মঙ্গলবার ) বিকাল ৩টার দিকে পূর্ব ভূজপুর আমতলী রহমানিয়া মাদ্রাসা মাঠে এবং পূর্ব ভূজপুর শরীতুউলুম মাদ্রাসা মাঠে ফটিকছড়ির এমপি জনাব সরোয়ার আলমগীর এর নিদেশনায় ও উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে ৪ নং ভূজপুর ইউনিয়নে বন্যাকবলিত জনসাধারণের মাঝে চাউল বিতারণ কমসূচি অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি জনাব আলহাজ সরোয়ার আলমগীর পক্ষ থেকেউপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিকবিদ জনাব আহমদ হোসেন তালুকদার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, সাইদ মোহাম্মদ ইব্রাহীম , সাবিক সহযোগিতা ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এস.এম এইচ শাহাজাহান চৌধুরী শিপন। অারো উপস্হিত ছিলেন রাজনৈতিকবিদ নাজিম উদ্দিন বাচ্চু, ডাঃ আবুল কালাম রুবেল, ইউপি সদস্য শেখ ইব্রাহিম
ইউপি সদস্য মোঃ লোকমান ও অত্র এলাকার মান্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply