1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫৪ পঠিত

 

এম.এম আবু বকর হারুন
ফটিকছড়ি উত্তর উপজেলার সদ্য ঘোষিত সদর দপ্তরকে কেন্দ্র করে ষড়যন্ত্র এবং জনভোগান্তি সৃষ্টিকারী হরতালের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কাজিরহাট বাজারে আয়োজিত এ সমাবেশে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন, ৪নং ভূজপুর ইউনিয়ন ও ৩নং নারায়ণহাট ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা সদর দপ্তর অন্যত্র স্থানান্তরের অযৌক্তিক দাবির আড়ালে পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থায়নে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নিকার-এর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্টরা প্রমাণ করেছে যে, তাদের মূল উদ্দেশ্য উপজেলা সদর প্রতিষ্ঠা নয়; বরং পরাজিত রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা।

বক্তারা আরও বলেন, আইনের প্রতি অসম্মান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে প্রশাসনের সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে হরতালে নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সম্পৃক্ততার অভিযোগ তদন্তে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে দ্রুত ফটিকছড়ি উত্তর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজ শুরু করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা জুনায়েদ বিন জালাল, শাহজাহান চৌধুরী শিপন চেয়ারম্যান, মাহবুবুল আলম আজাদ, ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের প্রতিনিধি মাওলানা শাশুল আলম, ৩নং নারায়ণহাট ইউনিয়নের প্রতিনিধি মুফতি মামুন বশর ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ডা. আবুল কালাম রুবেল, বিএনপি নেতা জহির উদ্দিন বাবর, মাওলানা এমদাদ হাসান, হেফাজত নেতা মাওলানা আবু তালেব, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজগর সালেহী, শেখ ইব্রাহিম মেম্বার, মাওলানা মুহিবুল্লাহ আমিনী, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মুহাম্মদ বখতিয়ার তালুকদার, সংবাদ কর্মী ও দুবাই প্রবাসী এম এম আবু বকর হারুন মুহাম্মদ মুনছুর চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, মো. ফয়েজ, জয়নাল, আরিফ, বক্কর, জামাল উদ্দিন, মাওলানা করিম, হানিফ সরদার, বাহার সরদার, মোজাহের মিয়া, জয়নাল আজহার, আবদুল হালিম বাচ্চু, ইসমাঈল, শহিদুল আলম শহীদ, মীর নেজাম উদ্দিন, মোহাম্মদ মোনাফ, হাকিম রিজোয়ান বাদশা ও কাসেম প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন মুহাম্মদ তারেকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট