
এম. এম আবু বকর হারুন
বহুল প্রতীক্ষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের চূড়ান্ত গেজেট প্রকাশ উপলক্ষে আনন্দ র্যালি ও বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ফটিকছড়ি উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে কাজিরহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন। এ সময় তাঁকে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের পরিচালক হযরত মাওলানা জুনাঈদ বিন জালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মাওলানা এম. আজগর সালেহী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য মাওলানা মুসলিম উদ্দিন সিকদার এবং গীতা পাঠ করেন টিটু কুমার মহাজন। ইসলামী সংগীত পরিবেশন করেন নুরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা জুনাঈদ বিন জালাল, মাহবুবুল আলম আজাদ, মো. রিজোয়ান চৌধুরী, এসএম নজরুল ইসলাম, ডা. আবুল কালাম রুবেল, বাবু রঞ্জিত কুমার পাল, হাফেজ এমদাদ হাসান, মাওলানা আবু তালেব, শেখ ইব্রাহিম, মো. ফজলুল করিম, মাওলানা নিজাম উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোস্তাফা মানিক, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মোহাম্মদ হেলাল, মুফতি মামুন বশর ভূঁইয়া, মুনসুর চৌধুরী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, বখতিয়ার তালুকদার, মুসলিম সিকদার, ইলিয়াস তালুকদার, মো. লোকমান হোসেন, জাহির উদ্দিন বাবর, মো. তারেকুল ইসলাম ও মো. জয়নালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তাঁরা ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভূজপুর বৌদ্ধ পরিষদ, চন্দ্রাখীল শান্তিধাম বিহার, পূর্ব ভূজপুর হরিনা অমৃতধাম বিহার, সিংহরিয়া বৌদ্ধ নিকেতন বিহার, আমতলী ডা. জ্ঞানশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহার, পশ্চিম কৈয়া শ্মশান বিহার, পূর্ব ভূজপুর বণিকপাড়া এলাকাবাসী, প্রস্তাবিত মির্জারহাট ইউনিয়নবাসী, বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূজপুর ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর ইউনিয়ন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ভূজপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর, ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ইদিলপুর এলাকাবাসী, আমতলী এলাকাবাসী, সৎসঙ্গ-ভূজপুর শাখা, ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কৈয়াছড়া ডলু চা-বাগান পূজা কমিটি, তালুকদারপাড়া প্রবাসী ঐক্য ফাউন্ডেশন, আমতলী রহমানীয়া মাদ্রাসা, কালাবীপাড়া একতা সংঘ, সন্দীপনগর মোহাম্মদীয়া বালক-বালিকা বড় মাদ্রাসা, ভূজপুর কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরি-দুর্গা-কালী মন্দির পরিচালনা কমিটি, পোদ্দারপাড়া জগন্নাথ ও লোকনাথ মন্দির, আমতলী রহমানীয়া হেফজখানা ও এতিমখানা, কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি, পূর্ব ভূজপুর মহাজনপাড়া এলাকাবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর ইউনিয়ন শাখা, ভূজপুর পাবলিক হাই স্কুল, ভূজপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভূজপুর হিজবুল্লাহ ফাউন্ডেশন, মাইজপাড়া খেলোয়াড় সমিতি, সিংহরিয়া শ্রীশ্রী শ্মশান কালী মন্দির, আছিয়া চা-বাগান হরি দুর্গা মন্দির, পাগলীছড়ি লোকনাথ মন্দির, পশ্চিম ভূজপুর শ্রী বৈরাগী ঠাকুর আশ্রম এবং সন্দীপনগর আশরাফুল উলুম মাদ্রাসাসহ শতাধিক শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপনকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply