1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৮ পঠিত

 

এম এম আবু বকর হারুন

বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক কল্যাণমূলক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা বুধবার (২২ জুলাই) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।

সভায় বক্তারা ভূজপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে নিহত দুই কৃষকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা অনুমোদন দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আহমেদ আলী চৌধুরী-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভা শেষে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে উপস্থিত সদস্যরা নৈশভোজে (ডিনার) অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট