1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’ অবশেষে ধরা

  • সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ পঠিত

এম, আনিসুর রহমান

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফয়’স লেক অঞ্চলে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মো. আজাদ ওরফে ‘কিরিচ আজাদ’ নামে এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এসময় আজাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার অহেদপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। বর্তমানে তিনি নগরের আকবরশাহ থানাধীন মাইট্টা গলি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মোশারফ হোসেন আজ শনিবার খুলশী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “সন্ত্রাসী আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফয়’স লেক এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও জুয়া ব্যবসা, দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন কিরিচ আজাদ। এসব কর্মকাণ্ডে সহায়তার জন্য তিনি একটি কিশোর গ্যাং বাহিনী গড়ে তোলেন, যারা নিয়মিত স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদা আদায় করত।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজাদ ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করতেন। তার নির্যাতন থেকে রেহাই পাননি এমনকি রিকশাচালকরাও। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট