1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সভা

  • সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৩ পঠিত

নয়ন হাসান আবিদঃ

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে করেছে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়।

কলেজ শাখা ছাত্রদলের নেতা মুহাম্মদ ইমরান হোসেন তুষার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রদল নেতা মুহাম্মদ তানবীর আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ শিক্ষক অধ্যাপক আজম খান, এ, জে এম ওবায়দুল্লাহ স্যার।

এসময় কলেজ শাখা ছাত্রদলের নেতা মুহাম্মদ ইমরান হোসেন তুষার বলেন, এই নেতানিয়াহু প্রতিবার রমজান মাস শুরু হলেই আমার ফিলিস্তিনি ভাইবোনদের উপর জুলুম নির্যাতন শুরু করে। এবার সে রমজান মাসে যুদ্ধবিরতী চুক্তি ভঙ্গ করে আমার মা-বোন, শিশু দের নির্মমভাবে হত্যা করছে। এই ইহুদীরা সেখানে চিকিৎসকদের হত্যা করছে, সাংবাদিকদের হত্যা করছে। সারাবিশ্বে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। সারাবিশ্বের মুসলিমদের ধারক বাহক আরব নেতাদের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। তারা আজ মদ,জুয়া,নারী নিয়ে ব্যস্ত। আমি আপনাদেরকে বলতে চাই, হাশরের ময়দানে যখন ঐ নারী – শিশুরা আল্লাহর কাছে বিচার দিবে যে এ শাসকরা আমাদেরকে কোনো সাহায্য করেনি তখন আপনারা কেউ রেহাই পাবেন না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ফিলিস্তিনের পক্ষে ছিলো। আমাদের দেশ সহ সারা বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের নেতা সোহাগ, মহিত, রমিও, রাবি, বোরহান, সাফি, রবি, মিনহাজ, অভি সহ কলেজের সাধারণ শিক্ষার্থী আরো ছাত্রদলের প্রমূখ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট