1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

বকশিশ না পেয়ে অক্সিজেন বন্ধ, নবজাতকের মৃত্যু

  • সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বকশিশ না দেওয়ায় এক নবজাতকের অক্সিজেনের পানির সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে।

শনিবার সকালে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

নবজাতকের বাবা বেলাল উদ্দিন অভিযোগ করেন, শনিবার সকাল ১০টায় আমার বাচ্চাটি স্বাভাবিক আচরণ করছিল এবং খেলা করছিল। একপর্যায়ে অক্সিজেনের পানি শেষ হয়ে গেলে আমি ওয়ার্ডবয়কে নতুন পানি দিতে বলি। কিন্তু বকশিশ না দেওয়ায় ওই ওয়ার্ডবয় অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ রাখেন। এরপর পরিচ্ছন্নতার কথা বলে আমাদের ওয়ার্ড থেকে বের করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর যখন ভেতরে প্রবেশের অনুমতি পাই, তখন  দেখি আমার সন্তান আর দুনিয়াতে নেই।

পরিবার সূত্রে জানাযায় , ৭ দিন আগে কক্সবাজারের চকরিয়ার জমজম হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। ৯ মার্চ নবজাতককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা ভালো ছিল না। তবে বকশিশের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করার অভিযোগটি ভিত্তিহীন। একজন আয়ার বকশিশ দাবি করার তথ্য পেয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট