1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার সাতকানিয়ায় ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, মন্ত্রী মীর হেলাল যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত স্বাধীন বাংলা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৫৮ পঠিত

১ লা এপ্রিল রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম একটি হলে স্বাধীন বাংলা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, প্রধান আলোচক ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি লায়ন এম জাফর উল্লাহ বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে পারলেই স্বাধীনতা অর্জনকারীর আত্মা শান্তি পাবে। কেননা আজকের শিশুরাই আগামী প্রজন্মের দেশ গড়ার হাতিয়ার।
এই আরও বক্তব্যে রাখেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের অর্থ সচিব ও ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক, মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক নয়ন, সোনালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মাসুদ পারভেজ, সোনার বাংলা কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস মুন্সী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক‍্যাটাগড়িতে মোট ৬০ টি পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট