1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঁশখালীর ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনকে আর্থিক ও কারিগরি সহযোগিতার ঘোষণা দিলেন তারেক রহমান

  • সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬২ পঠিত

মোহাম্মদ আলবিন চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের উদ্ভাবনী প্রতিভাকে সম্মান জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ জুন) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আশির উদ্দিনের পুইছড়ির বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সহানুভূতি জানান।
প্রতিনিধি  দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‎এসময় তারেক রহমানের পক্ষ থেকে আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। একইসঙ্গে তাকে কারিগরি প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।
‎‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দেন।
‎প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।
‎এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।
প্রসঙ্গত, মোহাম্মদ আশির উদ্দিন নিজ উদ্যোগে ড্রোন নির্মাণ করে প্রযুক্তি জগতে দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রতিভা এবং চেষ্টাকে উৎসাহ দিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এমন পদক্ষেপ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট