1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

  • সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫৩ পঠিত

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবারের আয়োজন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের সহযোগিতায় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফিউল আলম খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, মোস্তানছিরুল হক চৌধুরীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় বাঁশখালীর বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট