1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে ২৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬০ পঠিত

 

মুহাম্মদ আবদুল আলী (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

দেশের অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)-এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশখালা গ্রামের পূর্ব বাঁশখালা পাড়ার বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় প্রায় ২৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ২১ আইটেমের খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল, মুড়ি, মসুর ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, চিড়া, চিনি, গুঁড়ো দুধ, চা-পাতা, বিস্কুট, ওরস্যালাইন, নাপা, লাইটার, মোমবাতি, সাবান, কয়েল, বিশুদ্ধ পানি, স্যানিটারি প্যাড, বস্তাসহ প্রয়োজনীয় সামগ্রী।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএইচআরএফ ট্রাস্টি বোর্ডের পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মো. হারুন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জসিমউদ্দীন, মানবাধিকার আইনবিদ অ্যাডভোকেট কে. এম. শান্তনু চৌধুরী, অ্যাডভোকেট হাসান আল বান্না এবং মানবাধিকার কর্মী আব্দুল আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মানবিক উদ্যোগকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট