1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙামাটি জেলা বিএনপির ত্রাণ সহায়তা বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৭৬ পঠিত

আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙামাটি):

গত ২১ মে রাতে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের বহু দোকান ভস্মীভূত হয় এবং দোকান মালিক ও ব্যবসায়ীরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৩টায় বাঘাইছড়ি পৌর বিএনপির সহায়তায় ৪৬ জন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পৌর বিএনপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. শফিউল আযম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদি আলম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জরুরি কাজে রাঙামাটি যাওয়ার প্রয়োজন হওয়ায় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে কিছুক্ষণ পরই রওনা হন। পরে দলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুসলিম ব্লক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, “এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট আমরা আন্তরিকভাবে অনুভব করি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোঃ রহমত উল্লাহ খাজা’র এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট