
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এতিম ও হাফেজ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল এবং সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাঠানো খেজুর। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শিশুদের মাঝে আনন্দ ও সন্তোষের প্রকাশ দেখা যায়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
Leave a Reply