1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বাঘাইছড়িতে মাওলানা রইস উদ্দীনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৪৮ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মব ভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনের হত্যার প্রতিবাদে ও চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মে) বেলা ১১ ঘটিকা বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মুখে বাঘাইছড়ি ইমাম,মুয়াজ্জিন সংহতি পরিষদ ও আহলে সুন্নত ওয়াল জামায়তের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়তের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি ইমাম মোয়াজ্জিন সংহতি পরিষদের আহ্বায়ক মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নূরী।

এতে বক্তব্য রাখেন মাস্টার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান,উগলছড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম,মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম,রাঙ্গামাটি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য, মাওলানা রশির উদ্দিন আনছারী।

উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, তৌহিদি জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,–এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত, স্থানীয় গ্রুপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে,এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

“মাওলানা রইস উদ্দীন” ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে।” বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড নিছক ব্যক্তিগত কোনো বিরোধ নয়; বরং এটি ধর্মীয় মূল্যবোধ ও আলেম সমাজের ওপর কাপুরুষোচিত হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

উপস্থিত বক্তারা আরও বলেন, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তবে সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
পরিশেষে “মাওলানা রইস উদ্দিনের” আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর এ-র সুষ্ঠু বিচার কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট