1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়ি সরকারি বিদ্যালয়ে মা সমাবেশ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী।

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৪৩ পঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রবিবার(২০ জুলাই) সকাল ১১ টায় রাঙামাটির বাঘাইছড়িতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশও অনুষ্ঠিত হয়।যেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে নিম গাছ, রঙ্গন, কাটবাদাম, জবা ও রাধা চুরা সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ ও ফুলের চারা রোপণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আজ থেকে আরও পাঁচটি ধাপে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম।

মা সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিখন দক্ষতা যাচাই, রিডিং স্কিল ডেভেলপমেন্ট, উপবৃত্তি সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং বিদ্যালয়ের সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয় ঘুরে দেখে শিক্ষা পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন,শিক্ষার্থীদের আমরা বিদ্যালয়ে যেমন গাইডলাইন দেই, অভিভাবকরা বাসায়ও তেমন গাইডলাইন দেবেন। উপবৃত্তি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে বিদ্যালয় সর্বোচ্চ সহযোগিতা করবে, যাতে সকল শিক্ষার্থী বৃত্তির সুবিধা পায়।

প্রধান অতিথি জাবেদুল আলম বলেন, আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে রক্ষা করে। ‘তারুণ্যের উৎসব’ শুধু বিনোদনের উৎসব নয়, এটি দায়িত্ববোধেরও উৎসব। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই ও পরিচর্যা করি সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খল বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়ের যে কোনো সমস্যা সমাধানে স্কুল কমিটি সর্বদা পাশে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট