1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বান্দরবানে আপ বাংলাদেশর আয়োজনে পাহাড়ের নাগরিক ভাবনা ও জুলাই ঘোষণাপত্রের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৫৩ পঠিত

সুমন চৌধুরী

বান্দরবান সদর প্রতিনিধি

জুদলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হলো পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান ফ্যাসিবাদী চরিত্রের মূলোউচ্ছেদ আর সেটা করতে হবে জন-আকাঙ্খার প্রতিফলন ঘটে এমন বিকল্প রাজনীতি দিয়ে। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠিত চব্বিশের গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’র বান্দরবান জেলায় ‘জুলাই ঘোষণাপত্র: পাহাড়ের নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা তুলে ধরেন। আজ শনিবার বিকাল ৩ঘটিকায় বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন রক্তাক্ত ৩৬ জুলাইয়ের পরও এ দেশের মানুষের অভিজ্ঞতা বড় তিক্ত। পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ডে জন-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে। এ অবস্থা জারি থাকলে আসন্ন নির্বাচন কোন টেকসই সমাধান দিতে পারবে না। জেলা সংগঠক মোঃ নেজাম (ফারাব্বী)’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আপ বাংলাদেশ বান্দরবান জেলা কমিউনিকেশন টিমের অন্যতম সদস্য মোঃ আসিফ ইকবাল। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মাহাথির ও ফায়াজ শাহেদ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ, মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মিস ডনাইপ্রু নেলী, লেখক ও আইনজীবী আবু জাফর, জেলা শিবিরের অর্থ-সম্পাদক মুহাম্মদ মুসা, চট্টগ্রাম মহানগর সংগঠক শামিম হাসান, ছাত্র প্রতিনিধি হাবিব আল মাহমুদ, মিসবাহ উদ্দিন, রমজান আলী, রবিউল, সৈয়দ মাশরুর জিসান, এসএম তারেকুর রহমান, মিলন ত্রিপুরা, তানভীর হোসেন ইমন, হাফিজুর রহমান প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শতাধিক ছাত্রজনতা। বান্দরবানে আপ বাংলাদেশের সকল তৎপরতায় পূর্ণ সমর্থন ব্যক্ত করে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মুজিবুর রশীদ বলেন, সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করবো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মানবাধিকার কর্মী ও নারী নেত্রী ডনাইপ্রু নেলী বলেন, পার্বত্য জেলা হিসেবে বান্দরবান নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এবং ক্রমেই পিছিয়ে পড়ছে। এখান থেকে উত্তরণের জন্য ঐকমত্যের ভিত্তিতে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপ বাংলাদেশের সবাইকে নিজের সন্তানতুল্য আখ্যা দিয়ে এই নেত্রী বলেন, ভবিষ্যতে সকল পদক্ষেপে আপ বাংলাদেশের সঙ্গে আমরা থাকবো। আমরা চাই, জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যাক তরুণদের নেতৃত্বে গঠিত এই সংগঠনটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট