1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বান্দরবানে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’— প্লাস্টিকের বিনিময়ে গাছ উপহার

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫০ পঠিত

সুমন চৌধুরী ,
বান্দরবান সদর প্রতিনিধি

পরিবেশ রক্ষায় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ। ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ শীর্ষক এক কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক জমা দিলে বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন জাতের গাছের চারা। এই ব্যতিক্রমী আয়োজনটি আজ বৃহস্পতিবার, ২৪জুলাই বালাঘাটা আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাস। তিনি শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণের ভয়াবহতা ও গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে মানবিক পাঠশালার বান্দরবান টিমের লিডার মো. ইয়াছিন আরাফাত বলেন, “প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সমস্যা। আমরা চাই শিশুরা শিখুক, তারা যে প্লাস্টিক ফেলছে সেটিই যেন একদিন গাছ হয়ে ফিরে আসে। পরিবেশ রক্ষায় এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস”। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সুমাইয়া হেলাল মিমি, মো. কামরুল হাসান, মিরাজ উদ্দীন মিছবাহ, দীপা বসাক, ঈশা দও এবং সাদিয়া সুলতানা আলবি সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। শিক্ষার্থীরা নিজ হাতে প্লাস্টিক বোতল ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী জমা দিয়ে বিনিময়ে পেয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এই ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ ভবিষ্যতে বান্দরবানের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট