1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫২ পঠিত

সুমন চৌধুরী,
বান্দরবান সদর প্রতিনিধি

পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণ্যাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক।

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃশহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃআব্দুল করিম,পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোঃতহিদুল ইসলাম ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আর তার সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। বক্তারা বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে,তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে। বর্ষার এসময় আরো অধিক বৃক্ষরোপনের ওপর জোর দিয়ে বক্তারা সুজলা সুফলা বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে সকলকে বৃক্ষরোপনে মনোনিবেশ করার আহবান জানান।
আয়োজকেরা জানান, ২৪জুলাই থেকে ৩০জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টাপর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিচ্ছে হাজরো পরিবেশ প্রমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট