1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বান্দরবানে ১২ বছর ম্রো কিশোরী ধর্ষণের শিকার আটক ১

  • সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৬৭ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নে ১২ বছর বয়সী এক ম্রো কিশোরীকে ধর্ষণের অভিযোগে ম্রো সম্প্রদায়ের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরীর মা জানিয়েছেন, ৭ জুন শনিবার মেন ইয়া ম্রো (৪০) নামের ওই ব্যক্তি তার নিজের ভাগ্নী এবং আমার মেয়েকে কাঁকড়া খুঁজতে একটি খালে নিয়ে যান। সেখানে কাঁকড়া খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে তিনি তাদের বোঝান যে তারা বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে এবং একটি পরিত্যক্ত জুম ঘরে রাত কাটাতে হবে। রাতে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার ভোরে মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়। রক্তাক্ত অবস্থায় থাকায় গ্রামবাসীরা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী জানান, গুরুতর রক্তক্ষরণ নিয়ে মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। জরুরি রক্ত ​​সঞ্চালনের পর অস্ত্রোপচারে তার মলদ্বার এবং যৌনাঙ্গে ৯০ শতাংশ ক্ষত দেখা গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি ধর্ষণের ঘটনা বলেই মনে হচ্ছে। এমনকি যদি তা নাও হয়, একটি শিশুর সংবেদনশীল অঙ্গে এত ব্যাপক আঘাত অত্যন্ত সন্দেহজনক।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, তারা স্থানীয় দোভাষীদের সহায়তায় ভুক্তভোগী মায়ের সাথে কথা বলেছেন।
পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জঙ্গল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট