1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বান্দরবান আলীকদমে নারী পর্যটকের মরদেহ উদ্ধার নিখোঁজ আরো ১জন পর্যটক

  • সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৬৪ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান সদর প্রতিনিধি

মাতামুহুরি খালে নারী পর্যটকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
বান্দরবানের আলীকদম উপজেলার তৈন খাল থেকে ভেসে আসা এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম স্মৃতি। তিনি একটি পর্যটক দলের সদস্য ছিলেন এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।
১৩ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাট এলাকায় স্থানীয়রা খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়, এটি নিখোঁজ নারী পর্যটক স্মৃতির মরদেহ।
জানা গেছে, গত সোমবার (৯ জুন) ‘ট্যুর এক্সপার্ট’ নামে একটি পর্যটক দল বান্দরবানের আলীকদমে আসে। দলের নেতৃত্বে ছিলেন ‘বর্ষা’ নামে এক নারী ট্যুর অপারেটর। সহ-সমন্বয়ক হিসেবে ছিলেন হাসান চৌধুরী, আর স্থানীয় গাইড হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। ৩৩ সদস্যের এই দলটির গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির সাকাহাফং পাহাড়ের চূড়া।
দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন। ২২ সদস্যের দলের মধ্যে ১৯ জন একটি পাহাড়ি ঝিড়ি পার হতে পারলেও তিনজন—দুই পর্যটক এবং একজন ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন পাহাড়ি ঝিড়ি পার হওয়ার সময় আকস্মিক পাহাড়ি ঢলে তারা ভেসে যান। পরে বৃহস্পতিবার উদ্ধার হয় শেখ জুবাইরুল ইসলামের মরদেহ, আর শুক্রবার মিলল স্মৃতি নামের এই নারী পর্যটকের দেহ। এখনও নিখোঁজ রয়েছেন ট্যুর অপারেটর হাসান চৌধুরী।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট