1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বান্দরবান আলীকদমে পর্যটকের মৃত্যু, চার বন্ধুকে আটক করেছে পুলিশ

  • সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৮ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান সদর প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
(২১ জুলাই) নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরার মো. আলামীনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম আসেন।
তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।
সোমবার, ২১ জুলাই সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর, জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দেন। এতে গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে আনা হয়।
আলীকদম থানার এস.আই শাহাদাত হোসেন জানান, পুলিশ প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত ত্বহা বিন আমীনকে উদ্ধার করে এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে আটক থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট