1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ।

  • সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৭৮ পঠিত

 

আলমগীর আলম।

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী মিনহাজুল ইসলাম এখন পরিবারের একমাত্র ভরসা।
যে বয়সে তার স্কুলে বসে পড়াশোনা করার কথা, সে বয়সেই বাবার রেখে যাওয়া সিএনজি চালিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে।
জানা গেছে, মিনহাজুল ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছিল। কিন্তু হঠাৎ করে তার বাবা স্ট্রোকজনিত কারণে মারা গেলে পরিবারের ওপর নেমে আসে চরম আর্থিক সংকট। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিলেন তার বাবা।
বাবার মৃত্যুর পর সংসারে অভাব-অনটন দেখা দিলে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে নামতে হয় একমাত্র সন্তান মিনহাজকে।
পরিবারের দুঃখ-কষ্ট লাঘব করতে বাবার রেখে যাওয়া সিএনজি অটোরিকশাটি চালানো শুরু করে সে।
অল্প বয়সেই রাস্তায় নেমে যাত্রী পরিবহন করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে চলছে তাদের সংসার।
স্থানীয়রা জানান, মিনহাজ অত্যন্ত শান্ত ও পরিশ্রমী ছেলে।
প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিএনজি চালিয়ে পরিবারের খরচ জোগাড় করে।
তবে তার চোখে এখনো স্বপ্ন আছে—সুযোগ পেলে আবারও পড়াশোনায় ফিরে যেতে চায় সে।
এ বিষয়ে সচেতন মহল বলছেন, মিনহাজের মতো শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা গেলে সে ভবিষ্যতে দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।
এদিকে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এলাকার লোকজন যেন তারা মিনহাজের পাশে দাঁড়িয়ে তার শিক্ষাজীবন পুনরায় শুরু করার ব্যবস্থা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট