1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বাশঁখালীতে সংবর্ধিত হলেন ঢাবি ছাত্রলীগ নেতা তানজির

  • সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৬১ পঠিত

 

সম্প্রতি ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে “উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক” মনোনীত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাষ্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক চট্টগ্রাম এর কৃতি সন্তান,মেধাবী ছাত্রনেতা,তানজিরুল ইসলাম এর বাঁশখালীতে আগমন উপলক্ষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ,পৌরসভা ছাত্রলীগ ও বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যৌত উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম বাঁশখালীতে তার নিজ বাড়িতে আগমন উপলক্ষে মোটর সাইকেল র‍্যালীর মধ্য দিয়ে তৈলারদ্বীপ ব্রীজে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

র‍্যালী ও সংবর্ধনা পরবর্তী বাঁশখালী শাখা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন সর্বস্তরের নেতা কর্মিদের ফুলেল শুভেচ্ছা ভূষিত হয় তানজির।
এলাকার কৃতি সন্তান বাঁশখালীতে নতুন পরিচয়ে আসার খবর শুনে তার মা সহ পাড়া-প্রতিবেশী ও ছাত্রলীগের নেতা কর্মীরা ফুল নিয়ে বরণ করতে অপেক্ষমান ছিল। এসময় তানজিরের মা তাকে দেখা মাত্রই ফুল দিয়ে বরণ করে বুকে টেনে নেয় যা একটি আবেগঘন ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে তানজিরুল ইসলাম বলেন
“আমি আপনাদের এই জনপদের মাটিতে বেড়ে উঠা একজন,এ গায়ের মাটি ও নিঃশ্বাসের সাথে আমার অস্তিত্ব লুকিয়ে আছে”
তিনি আরো বলেন, আমি বিশেষ কেউ নই। আমি এই মাটি ও আপনাদেরি সন্তান। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জনপদে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাবার প্রত্যয় নিয়ে এসেছি।আপনাদের ভালোবাসার কাছে চির ঋণী হয়ে থাকলাম।
তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট