1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার

বিএনপি জনগণের পাশে—পতেঙ্গায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধনে ইসরাফিল খসরুর ঘোষণা, নির্বাচিত হলে হাসপাতাল নির্মাণ

  • সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় বিএনপি নেতা ইসরাফিল খসরুর উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হয়েছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পতেঙ্গা-বন্দর-ইপিজেড এলাকায় একটি আধুনিক ১ হাজার শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের স্টিল মিলস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,
“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এলাকায় প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনজুর কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডা. মো. নূরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মহিলা দল ও জাসাস নেতাকর্মীরা।

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব গোল্ডেন সিটি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রায় ৩০০ জন রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ ও প্রেসক্রিপশন বিতরণ করা হয়।

ইসরাফিল খসরু জানান, শুধু উত্তর পতেঙ্গায় নয়—নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ধাপে ধাপে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট