1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকবাজারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী পবিত্র ঈদুল আজহার আনন্দে আজমানে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ

বিএনপি জামাত কোন নাশকতা করলেই সাথে সাথে জবাব দিবে ছাত্রলীগ।

  • সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৪ পঠিত

মোঃ জুবাইরঃ

স্বাধীনতা বিরোধী বিএনপির জামাত-শিবিরের রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক অপ রাজনৈতিক প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন পাঁচলাই থানা সংগঠক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইসমাইল,অদ্য বিকেল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর পাঁচলাইস থানাধীন মুরাদপুর হতে বিশাল বিক্ষোভ মিছিল ও শত শত ছাত্রলীগ কর্মীসহ অত্র বিক্ষোভ মিছিলে যোগদান করেন। অত্র বিক্ষোভ মিছিল মুরাদপুর থেকে পাঁচলাইশ থানা হয়ে গোলপাহাড় হয়ে আবারো বিক্ষোভ মিছিল মুরাদপুর এসে শেষ করেন।

বিএনপি-জামায়াত সভা-সমাবেশ করে নাশকতা করলে রাজপথেই তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ পাঁচলাইশ থানার সংগঠক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইসমাইল।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল আরো বলেন বিএনপি মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আসলে তারা মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাবিরোধী সবচেয়ে ক্ষতিকারক অপশক্তি। এই দলটি ক্ষমতায় থেকে পাকিস্তানি ভাবধারায় দেশকে পরিচালিত করেছে।এমনকী এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ’৭১ সালে জাতিসংঘে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্যদানকারী শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং কুখ্যাত রাজাকার ক্যাপ্টেন আব্দুল হালিমকে মন্ত্রীত্ব পদ দিয়েছেন। একইভাবে জিয়ার সহধর্মিনী খালেদা জিয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আল মুজাহিদিকে মন্ত্রীত্ব দিয়েছিলেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃফিরোজ এর নির্দেশনাই পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল এর নেতৃত্বে স্বাধীনতা বিরোধী বিএনপি -জামাত শিবিরের ধংসাত্বক অপরাজনীতি প্রতিবাদে বিক্ষোভ মিছিল।ছাত্রলীগ নেতা মোঃইসমাইল মিছিল চলাকালীন বক্তব্য বলেছেন,যে কোনো পরিস্থিতিতে আমরা ছাত্রলীগ সব সময় যে কোনো অপরাজনীতি বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
মোঃওমর ফারুক আশিক, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ আব্দুল্লাহ,মোহাম্মদ শরিফ তানভীর, ভূইঞা, দিগন্ত, সিফায়েত আহমেদ,লিখন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট