1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতে ডায়েরি তুলে দিয়ে সম্মাননা: স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত

বিটিভি থেকে সুরস্রষ্টা শেখ সাদী খানকে বাদ দেওয়া হয়েছে।

  • সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই প্রতিনিধি:

উল্লেখ্য যে একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক শেখ সাদী খান বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র ও বিশ্বখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সুযোগ্য পুত্র।

শুধু তাই নয়, তাঁর পরিবার এই উপমহাদেশ‌ই নয় বরং সারা বিশ্বের কাছে তাঁরা সুরের জগতের যাদুকর বলে সন্মানিত। আর শেখ সাদী খান বাংলাদেশের সাংস্কৃতিকে যে অতি উচ্চ মাত্রায় নিয়ে গেছেন, একথা তো বলাই বাহুল্য। পৃথিবীর সংগীত জগতের লোকেরা এই পরিবারের যেকোনো লোকের নাম শুনলেই শ্রদ্ধাভরে কুর্ণিশ করেন।

তবে আমরা যে গুণীজনের কদর জানিনা, এবার তার শ্রেষ্ঠতম প্রমাণ মিললো।

হীনমন্যতার নজির স্থাপন করতে সুর স্রষ্টার সাথে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি কোন শিক্ষিত সমাজের কাজ নয় কিন্তু এবার তাই করে দেখিয়ে দিল ডঃ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।এই আমলে বাঙালী জাতির স্বাধীনতার বিপক্ষ শক্তির নোংরা ষড়যন্ত্রকারীরা এবার বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড শিল্পীদের তালিকা থেকে শেখ সাদী খানের নাম কেটে বাদ দিয়ে দিলো। এতোবড় অন্যায়ের প্রতিবাদ বা প্রতিরোধ করার মতো কেউ ছিলোনা।

একজন ফেসবুক ইউজার লিখেছেন, শেখ সাদী খানরা নিরবে নিভৃতে সুরের সাধনা করেন। সৃষ্টি সুখের উল্লাসে মত্ত থাকেন। দেশ ও জাতির সভ্যতা ও সংস্কৃতি এগিয়ে নিতে এদের অবদান অনস্বীকার্য।

আমরা এমনই এক অভাগা জাতির মানুষ, আমাদের এতোটাই দূর্ভাগ্য যে শেখ সাদী খানকেও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানিয়ে বিটিভি থেকে বের করে দেবার মতো বেয়াদবি দেখতে হোলো। তাহলে কি আমরা ভূতের মতো পিছনে দিকে হাঁটছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট