1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

  • সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২১০ পঠিত

 

আলমগীর আলম,পটিয়া।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন সংলগ্ন সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও মানবতার বন্ধনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
এতে নুরুল আলম সওদাগর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম তিনি বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় বিভিন্ন কারনে আজ বৃক্ষ নিধন হতে চলেছে তা ভবিষ্যতের জন্য বড় হুমকি এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আরও উপস্থিত ছিলেন পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার তন্ময় চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আবু হেনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, নির্বাহী সদস্য মন্জুরুল আলম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানবতার বন্ধনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট