1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ

বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাইন্টিফিক সেমিনার

  • সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৫ পঠিত

বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন উদ্যোগে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার বিকেল ৩টায় নগরীর বহদ্দারহাটস্থ একটি রেস্টুরেন্টে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাইন্টিফিক সেমিনার সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক, সংগঠক ও চিকিৎসক মোহাম্মদ জামাল উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন রেনেটা লিমিটেড এর এ্যাসিষ্টেন্ট সেলস ম্যানেজার মোহাম্মদ নাছির উদ্দিন হায়দার, এরিয়া ম্যানেজার নয়ন চন্দ্র ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক স ম জিয়াউর রহমান, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা আর কে রুবেল, সভাপতি ডা. মো. মুজিবুল হক, দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার জুয়েল বড়ুয়া। এতে স্বাস্থ্য, বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন রেনেটা লিমিটেড এর প্রশিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে এবং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর সুফল সাধারণ জনগোষ্ঠী ভোগ করছে। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক করোনা মহামারি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ আজ বিশ্ববাসীর কাছে প্রশংসিত। এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। এখন শতভাগ প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং তৃণমূলে স্বাস্থ্য সম্মত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রাথমিক দন্ত চিকিৎসক। বক্তারা আরো বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চিকিৎসকদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। চিকিৎসক সমাজের সফলতার পেছনে নেপথ্যের কারিগর হিসেবে অবদান রেখে আসছেন প্রাথমিক দন্ত চিকিৎসক।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কানু দাশ, অর্থ সম্পাদক রাজেশ্বর ধর বাসু, কার্যকরী সদস্য মনির আজাদ, নুরুল ইসলাম, মিলন বারিকদার, নুর মোহাম্মদ, জয়া ভট্টাচার্য, সুমন বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, ইমারত হোসেন, রাহুল ধর, লিংকন হালদার, মঈন উদ্দিন, দীপালি আকতার, কামনা তালুকদার, খোরশেদ আলম, সজীব নাথ, প্রদীপ কান্তি দে, এইচ এম হারুন, নাজিম উদ্দিন, কমল কৃষ্ণ ধর, গৌতম ঘোষ, পুলক বড়ুয়া, সফিউল বশর, শোয়ইব মাহমুদ, শিমুল কান্তি সেন, রাশেদা আকতার, হাসান শরীফ, খতিজাতুল কোবরা, প্রমেল বড়ুয়া, সুমন ভট্টাচার্য, সুকান্ত কুমার নাথ, শরীফুল আহসান প্রমূখ। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট