1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোনের বাড়িতে কোরবানির মাংস নিয়ে যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু

  • সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৫৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
ঈদের কোরবানির মাংস নিয়ে ফুফাতো বোনের বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোহাম্মদ আলী হোসেন হৃদয় (২২)। শনিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়ার বাসিন্দা। তিনি হোসেন আলী চৌধুরী বাড়ির আলী আহমেদের ছেলে। হৃদয় তিন ভাইয়ের মধ্যে সবার ছোট এবং সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

হৃদয়ের চাচাতো ভাই প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঈদের দিনে হৃদয় তাঁর ফুফাতো বোনের বাড়ি, নগরের বাকলিয়া এলাকায় কোরবানির মাংস পৌঁছে দিতে মোটরসাইকেলে করে রওনা দেন। সঙ্গে ছিলেন ভাগ্নে মোহাম্মদ জাবেদ। পথে কাপ্তাই রাস্তার মাথায় পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আহত ভাগ্নে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হৃদয়ের পরিবার ও আশপাশের এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “ঈদের দিন এমন খবর কেউ কল্পনাও করতে পারেনি। পরিবারের সবাই ভেঙে পড়েছে। হৃদয়ের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট