1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

  • সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩১৯ পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রী নামাতে দাঁড়ানো একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি অটোরিকশা। এতে অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলের একটি কমিউনিটি সেন্টারের সামনে একটি অটোরিকশা যাত্রী নামাতে থামলে পেছন থেকে আরেকটি অটোরিকশা এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি অটোরিকশার যাত্রীরাই আঘাত পান।

আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী তুষি (২৩) মুখে আঘাত পান। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বেসরকারি বোয়ালখালী জেনারেল হাসপাতালের সুপারভাইজার আবদুল কাদের বলেন, “তুষি নামের একজন অন্তঃসত্ত্বা নারী মুখে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট