1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, উদ্ধার অস্ত্র ও নগদ অর্থ

  • সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও এ্যানোনিশনসহ চারজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন, পিএসসি, জি+।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজন অপরাধীকে আটক করা হয়।আটককৃতরা হলেন— শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

অভিযানের সময় আসামিদের কাছ থেকে রাইফেলের এ্যামোনিশন ৪ রাউন্ড, শটগানের এ্যামোনিশন ১০ রাউন্ড, ২১টি দেশীয় অস্ত্র, ৩টি পাসপোর্ট, ২৫টি মোবাইল ফোন, ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ নগদ অর্থ জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জব্দকৃত মালামালসহ তাদের বোয়ালখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট