1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বোয়ালখালীতে ছাত্রদলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

  • সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪০৪ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা জামশেদ জিসান, ফরহাদ আব্বাদি, নিবরাসুল আলম, আশরাফুল ইমন, নুরুল ইসলাম হৃদয়, সাইফুল, সাখাওয়াত হোসেন, আহম্মদ ইরফান, ইমতিয়াজ চৌধুরী, আজিজুল হামিদ সম্রাট, ইয়াছিন আরফাতসহ অন্য নেতারা।

নেতারা বলেন, জাতীয় সঙ্গীত কোনো দলীয় সম্পদ নয়; এটি জাতির ঐক্যের প্রতীক। সম্প্রতি শাহবাগে আন্দোলনরতদের জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক। এ ঘটনায় দেশের মানুষ মর্মাহত।

তারা আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ জানাতেই আজকের কর্মসূচি। জাতির গৌরবের প্রতীক জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের বাধা বা অবমাননা বরদাশত করা হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট