1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীতে পিচ্ছিল সড়কে দুই টেম্পুর মুখোমুখি সংঘর্ষ, দম্পতি আহত

  • সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কে ট্রাক থেকে পড়ে থাকা মাটির কারণে অল্প বৃষ্টিতে সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। ফলে ওই এলাকায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) অলিবেকারী এলাকায় রাত ১১টার দিকে পিচ্ছিল কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন এক দম্পতি।

আহতরা হলেন, চট্টগ্রাম শহরের পাথরঘাটা এলাকার মৃত নরনী তালুকদারের ছেলে সুজন তালুকদার (৪৫) এবং তার স্ত্রী রুমি চৌধুরী (৩৫)।

স্থানীয়দের ভাষ্যমতে, চলন্ত ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি ও তার ওপর জমে থাকা বৃষ্টির পানি সড়কটিকে খুবই পিচ্ছিল করে তোলে। এই পরিস্থিতিতে যানবাহন চালাতে গিয়ে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই দুর্ঘটনা ঘটে।
আহত দম্পতিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, “আহত অবস্থায় এক দম্পতিকে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট