1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন

বোয়ালখালীতে প্রতারণার ফাঁদ: বোরকার আড়ালে লুটপাট

  • সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে অভিনব কায়দায় এক বৃদ্ধার টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুই মহিলা।

বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার শিকার বৃদ্ধা সুফিয়া বেগম (৬২) জানান, গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসেছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখায়। এরপর গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে আসার পর মোবাইলটি নিয়ে বৃদ্ধার ছবি তুলেন এবং ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কৌশলে কেটে পড়েন। তবে যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে গেছে।

বৃদ্ধা জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিলো। তার কোনো ছেলে নেই। তিনি মেয়ের মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছিলেন পৌর সদর থেকে নিজের জন্য ওষুধ কিনতে।

বৃদ্ধা সুফিয়া উপজেলার পূর্ব চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকার ছোবান বাপের বাড়ির আব্দুল শুক্কুরের স্ত্রী।

গত ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশের একটি ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়ে গেছে প্রায় ৪৪ হাজার টাকা। একই সময় উপজেলার রেললাইন সংলগ্ন তাহের মাংশের দোকান থেকে টাকা ভাংতি নাম করে ৩৪ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

ফলের দোকানদার মো.এস্কান্দর আলম হৃদয় বলেন, দুই ব্যক্তি রিকশা নিয়ে এসে আনারস ক্রয় করেন। এরপর একটি একহাজার টাকার নোট দেন। নোটটি দেওয়ার পর আর কিছু মনে নেই। তারা চলে যাওয়ার পর দেখি ক্যাশ বাক্সে থাকা টাকার বাণ্ডিল নেই। তারা ক্যাশ থেকে প্রায় ৪৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।

মাংস ব্যবসায়ী আবু তাহের সও. বলেন, সাড়ে ১২টার দিকে দুইজন ব্যক্তি প্রথমে ১ হাজার একটি নোট দিয়ে ভাংতি দিতে। ভাংতি দেওয়ার পর আবার আরেকটি হাজার টাকার নোট দিয়ে অন্যভাষায় কি কথা বলে। তারপর থেকে কিছু বুঝতে পারি ক্যাশ থেকে ৩৪ হাজার নিয়ে যায়। উপজেলা সদরের মধ্যে এমন ঘটনা দুঃখজনকও বলেন তিনি।

এর আগে গত ৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে বসা লেদু নামের এক বৃদ্ধ পানের দোকানদার খুইয়েছেন ৩ হাজার টাকা। তার কাছে তিনহাজার টাকা কেড়ে নিয়ে ভৌ দৌড় দিয়ে পালিয়ে যায় এক যুবক।

এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগীরা। তারা জানান, অভিযোগ দিয়ে কি হবে। ছাগলের জন্য মহিষ মানত করে বরং উল্টো ক্ষতির মুখে পড়তে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারিসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট