1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বোয়ালখালীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযানে  ৫ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার, সদর বাজার ও বুড়ি পুকুর সংলগ্ন এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ৫ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শাকপুরা চৌমুহনীর মাংস ব্যবসায়ী মোহাম্মদ হানান ও মো. মনচুরুল হককে ৫ হাজার টাকা করে, মুরগি ব্যবসায়ী মো. আবদুল অদুদকে ৫ হাজার টাকা, গোলবাহার ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং পৌরসভার খায়ের মঞ্জিল এলাকার মো. আজিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের একটি পেট্রোল টিম ও বোয়ালখালী থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বজায় রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট