1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫৮ পঠিত

নিজস্ব প্রতিনিধি , বোয়ালখালী :
বোয়ালখালীতে মো.জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে তার বসতঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জিসান উপজেলার কধুরখীল ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব কধুরখীল বেপারি পাড়ার মো.সোলাইমান বাবুর্চির ছেলে। সে স্থানীয় চৌধুরী হাটে স্টীলের আলমারি তৈরির দোকানের কর্মচারী ছিলো। তিন ভাই এক বোনের মাঝে জিসান দ্বিতীয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো.সাইফুদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে জিসানের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। সে ঘরের সিলিংয়ের বাঁশের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এর আগে জিসান রাত ৩টা পর্যন্ত এক বন্ধুর সাথে মোবাইল ফোনে কথা বলেছে। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জিসানের পিতা সোলাইমান বাবুর্চি জানান, এক মাস আগে কক্সবাজার যাবে বলে জিসান তার বন্ধুদের সাথে ঢাকা গিয়েছিলো। এর ৫-৬ দিন পর বাড়িতে এসে সারাদিন মোবাইলে বন্ধুদের সাথে কথা বলতো। ঘরের কারো সাথে কথা বলতো না। আগে টাকা দিলেও ঘরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। মাঝে ওর মায়ের স্বর্ণের গয়না চুরি করে বিক্রি করে দিয়েছে।

তিনি বলেন, ধার কর্জ থাকতে পারে কিন্তু সে একবারের জন্যও বলেনি। এজন্য কি ফাঁস খেতে হবে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, জিসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জিসানকে উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, তাতে কে কতো টাকা পাবে তা লেখা রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছে। ওই বন্ধু গতকাল রাত অবধি জিসানের সাথে কথা বলেছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট