1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

বোয়ালখালীতে শাহ মাবুদিয়া দরবার শরীফে স্মরণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩১৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগ পীর আল্লামা অধ্যক্ষ মূফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.) ‘র স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) এলমে ত্বরিকত চর্চায় ছিলেন অনন্য দৃষ্টান্ত। তিনি ঐশি জ্ঞানের সমুজ্জ্বল মুকুট হিসেবে দুনিয়া আখিরাতে কামিয়াবির লক্ষ্যে মুরীদ ভক্ত আশেকীনদের মাঝে আল্লাহ ও তাঁর রাসুলের (দ.) প্রেম শিক্ষা দিতেন। যেমন সিয়াম সাধনাও আল্লাহ ও তাঁর রাসুলের (দ.) সন্তুষ্টি অর্জনের একটি অংশ।

বুধবার (১২মার্চ) উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসা ময়দানে এ স্মরণ সভা ও ইফতার মাহফিল দরবারের শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.জি. আ.) এর ব্যবস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আল্লামা মোহাম্মদ সৈয়দুল হক আনছারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম, নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আলহাজ্ব মাহবুবুল আলম কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা নজির আহমদ,  মাষ্টার ছাবের আহমদ,  মাওলানা ইমাম উদ্দিন রহিমী, মাওলানা রুহুল আমিন রহিমী, মোহাম্মদ ইউনুচ কাদেরী প্রমূখ। এতে কিয়াম মিলাদ পরিচালনা করেন দরবার শাহ মাবুদিয়া রহিমীয়ার ছোট ছাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব কাদেরী।

শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট